Sunday, September 11, 2016

জনক

জনক করেন হলাকর্ষণ
বক্ষ চেরেন মাটির
সীতা নামের ফসলটি পান
বন্ধন এ নাড়ির।
এমনি করেই অনেক জনক
হয়ে ওঠেন পিতা
পুত্র-কন্যা লালন করে
পুর্ণ জীবন গীতা।

No comments:

Post a Comment