তোমরা হলে বাক্যবাগীশ, আমরা হলাম যোদ্ধা
আমরা থাকি সমুখভাগে, পশ্চাতে সব বোদ্ধা।
তরুণদেরি রক্তে ভেজে অবণী যে বারংবার,
চা-পেয়ালা, কথার খেলা, ফাঁকতালেতেই সংহার।
সঙিন হাতে, নয়ন মুদে ভাবছিলাম কী জানে কে?
মেয়ের মুখের আধোবুলি, "কাল দেখেছি সান্টাকে!"
"কিন্তু সোনা, ক্রিস্টমাস সে গেছে কবেই!"
"যেদিন তুমি আসবে বাবা, ক্রিস্টমাস যে সেদিন হবে।"
ভাল থাকিস মামণিটা
আজ মুড়োল নটেগাছটা।
No comments:
Post a Comment