Tuesday, September 13, 2016

জলের দর

পড়শি কাটে পড়শিকে।
কে ক'ফোঁটা জল পাবে।

জানের দাম, জলের দর
আঁখির পানি আঁজলা ভর।

রক্ত-নদী ছলাৎ ছল
লাশের মুখে কাবেরী-জল।

No comments:

Post a Comment