Showing posts with label গদ্য; অণুগল্প; বিশ শব্দের গল্প. Show all posts
Showing posts with label গদ্য; অণুগল্প; বিশ শব্দের গল্প. Show all posts

Sunday, May 3, 2020

বিশ শব্দের গল্প #৫

"তোর বাড়িতে আমাদের ব্যাপারটা বলতে পারবি তো?" রমেনের প্রশ্ন। ট্রেন ছাড়ে। কাঞ্চনের কানে মার গলা, "এ মেয়েকে তোর পছন্দ হব্বেই।"

বিশ শব্দের গল্প #৪

মালটার একঘন্টার পরিশ্রম সার্থক! জালটা বেশ টান টান হয়েছে। রোদের আলোয় সেটা চকমকিয়ে উঠছে মাঝে মাঝেই। অনীশের চটি ধেয়ে গেল।