Showing posts with label কবিতা; বোধ; চিত্রকল্প. Show all posts
Showing posts with label কবিতা; বোধ; চিত্রকল্প. Show all posts

Thursday, December 10, 2020

শাড়ি

প্রার্থনা রং, তুলসী মঞ্চ
আর্তনাদের ভগ্ন অংশ
বরফি, বুটি, চিত্রকল্প
জামদানি বা তসরে গল্প।
বেনারসির আমজি গুমোর
হালকা বাতাস বাইরে গুমোট।
বাস এর ভিড়ে, নয়নঠারে
কুটিল দৃষ্টি দেখছে তারে
মুছিয়ে দিয়ে আঁখির পাতা
মাটির কাছেই অঞ্চলে কথা।