Thursday, May 10, 2012

স্মৃতি থেকে লেখা

জীবনে অনেক ঘটনাই ঘটে যার ছায়া আমাদের সঙ্গে সঙ্গে চলে অনেকটা অনুষঙ্গের মত। বাবার মুখ  থেকে তার ছোটবেলার গল্প অনেক বার শুনেছি। ওই গল্পগুলো আমাকে নিয়ে গেছে এক অন্য সময়ে। সেই সময়টা আমার কিছুটা দেখা বাংলা সিনেমার পর্দায় আবার কিছুটা জানা বঙ্গ সাহিত্যের মাধ্যমে। বাবা যতবার  ওই সময়ের কোনো কোনো কথা বলেছে ততবার আমি আমার মতো করে তার একটা ঘটনাক্রম , কিছু নাটকীয় মুহূর্ত, সাজিয়ে নিয়েছি। এটা  ছিল আমার ছোটবেলার, অবসর সময়ের এক প্রিয় খেলা।  বাবাকে অনেকবার বলেছি, "দাও না আমাকে তোমার স্মৃতির  একটা খসড়া বানিয়ে। আমি তাকে রূপ দেব আমার মতন করে। সে হবে আমার সাথী, থাকবে আমার পাশে তোমার স্মৃতি হয়ে।" বাবার দিচ্ছি দেব করেই সময় চলে যায়। সেটাই হলো মুশকিল। সময়ের এই চলে যাওয়াটাকে ফিরিয়ে আনার কোনো উপায় নেই। আমি চাই না আমার জীবনের এই অন্যতম স্মৃতি রক্ষা করার  কাজটা আটকে যাক। তাই নিজেই নেমে পড়লাম এই কাজে। জানি আমার স্মৃতিতে অতটা টাটকা নয় ব্যাপারটা কিন্তু আশা করি অন্তত পরিষ্কার না হলেও ঘটানার কিছু রেখা আমি লিখে উঠতে পারব। তাই বা কম কি? এই আশা নিয়ে আমার এই পথচলা শুরু। আমি শুধুই চাইব আমার এই ছোট চাহিদাটা পূর্ণ হবে। মনের মধ্যে আশঙ্কাও যে নেই তা নয়। কিন্তু মানুষ আশা আর প্রয়াস এ ছাড়া কি বা করতে পারে? যাই হোক, শুরু করা যাক তবে পথ চলা স্মৃতি বিজড়িত রাস্তা গুলো দিয়ে।

No comments:

Post a Comment