নিরালা রাস্তায় যেন মাটি ফুঁড়ে উঠে এল সাদা থানে জড়ানো মূর্তি। কঙ্কালসার হাতে বাটি। অভীককে বলল, 'বাবু, একটু ফ্যান দে।'
কিছু কথা কবিতা নয়, কিছু আবার কবিতা হয়।/ কিছু ছন্দ কঠোর, কিছু পেলবতার আঁচড় কাটে।/ এই সবেরই সম্মিলনী আমার এই ব্লগের মাঝে।
Sunday, May 3, 2020
বিশ শব্দের গল্প #২
চায়ের কাপে শেষ চুমুক দিয়ে ছলাৎ ছল করা গঙ্গার দিকে তাকাল সুমেধ। 'আমি আসছি জয়তী'। ঠিক সেই সময়েই, সূর্য ডুবল।
বিশ শব্দের গল্প #১
অন্ধকারটা বেশ ঘনিয়েছে। ভূতগুলো আসবে না তো? নাঃ, ভূত বলে কিছু নেই। পরেশ নিশ্চিন্তে আলসে থেকে নিজের বিছানায় নেমে এল।
Saturday, April 11, 2020
আগুন
সিগারেটে মৃদু, নিঃশব্দ টানের মতন
জ্বলে ওঠে আগুন
তামাক, বাড়ি, চিতা - একাকার কেমন!
আগুনের ভস্ম মেখে নব নট
ওমে ভরে নেয় বুক।
ঠোঁটে নিয়ে শলাকা শুধোয় আমায়,
"হবে না কি ভাই, একটু আগুন?"
ধর্মপথ
গলিত শবের মধ্যে দিয়ে মরুতীর্থের পথ,
পূত-গন্ধের মধ্যে নাকি স্বয়ম্ভূ ঈশ্বর।
বিশ্বাসেই তো মিলায় বস্তু, তর্ক করা বৃথা,
ধর্ম-ধ্বজির খড়্গে তাই শান্তি বচন লেখা।
Subscribe to:
Posts (Atom)